আমারা
যে কেন এক সাথে থাকতে পারলাম না। বলেছিল এক সহোদর । আমরা এক এক জন, আলাদা আলাদা
দ্বীপ। নিজের মতো করে সম্পন্ন মানুষ । কেন যে সামগ্রিক ভাবে সম্পন্ন হতে
পারলাম না। বলে ছিল আরও একজন । বড়াইলের নীলিমার হাতছানিতে, বড়ম বাবার মেলা
থেকে যারা এক সাথে কিনেছিলাম তালপাতার বাঁশি, সেই আমরা , পাহাড়, জঙ্গল ,
নদী , সাগর পেরিয়ে, ছিটকে পরেছি এখানে ওখানে। এই বিজ্ঞাপণী সময়ে, ফ্ল্যাট
বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে, সম্পন্ন আমরা কী ভীষণ রকমের একা। উঁচু উঁচু
দালান বাড়ির, ছোট ছোট ঘরে, প্রতি রাতে উঠে আসে আমাদের সম্মিলিত দিনের কোরাস
। জিরি, চিরি, বরাক, সুরমার গ্রন্থনায় সে আমাদের নিজস্ব ভোর ।